মোঃ এমদাদুল হক স্টাফ রিপোর্টার : বগুড়ায় ২৭৪ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে মাটিডালী বিমান মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রবিউল ইসলাম(৩৫) নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার পশ্চিম দলিলামপুর এলাকার মৃত আব্দুর রউফের ছেলে।
র্যাব-১২ বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার স্বজল কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিউলকে ২৭৪ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়। এছাড়াও তার কাছে থাকা একটি সীমকার্ডসহ মোবাইল ও নগদ এক হাজার ৩শ’ টাকা জব্দ করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ফেন্সিডিল দেশের বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া সদর থানায় সোপর্দ করা হয়েছে ।