প্রতিনিধিঃ ফুল বা কেক দিয়ে নয় বাংলাদেশ নৌবাহিনী কলেজের ছাত্রছাত্রীরা অধ্যক্ষ ক্যাপ্টেন জাহাঙ্গীর খান, পিএসসি, বিএন স্যারকে ফুলের চারা দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানালেন। এই ভিন্নধর্মী আয়োজনে তিনি অত্যন্ত আনন্দ প্রকাশ করেন। যিনি ব্যক্তিকে নয় পছন্দ করেন কাজকে,প্রতিষ্ঠানের সম্পদ রক্ষণাবেক্ষণ করার জন্য প্রতিদিন ছুটে চলেন প্রতিষ্ঠানের এক প্রান্তর থেকে অন্য প্রান্তর। সততা,নেতৃত্ব, সৃজনশীল, দক্ষতা,অভিজ্ঞতা, মিতব্যয়ী ন্যায়পরায়ণতা,ত্যাগ ,দক্ষ প্রশাসক,সহনশীলতা, স্বচ্ছতা,কাজের প্রতি একাগ্রতা, দায়িত্বশীলতা,ছাত্রছাত্রীদের প্রতি শ্নেহশীলতা,সকল শিক্ষককে সমান দৃষ্টিতে মূল্যায়ন, ভাল কাজের জন্য প্রশংসা সনদ পত্র আর মন্দের জন্য তিরস্কার অথবা বহিষ্কারসহ স্যারের মধ্যে আরো অনেক প্রশাসনিক গুণ রয়েছে। যিনি অন্যায় আবদারের কাছে নিজেকে রেখেছেন শক্ত অবস্থানে, এই করোনা মহামারীতেও শিক্ষক কর্মচারীদের বেতন- ভাতা বোনাস চালু রেখেছেন অব্যাহত, সারা বাংলার পরিচিত স্পষ্টভাষী বক্তা, এটু আই, চট্টগ্রাম অনলাইন স্কুল, ২০ মিনিট কলেজসহ শিক্ষাসহায়ক প্রতিষ্ঠানের সাথে যুক্ত সেই মহান ব্যক্তি শ্রদ্ধেয় অধ্যক্ষ ক্যাপ্টেন জাহাঙ্গীর খান পিএসসি স্যারের আজ জন্মদিন ।এই প্রসঙ্গে অত্র কলেজের সহকারী অধ্যাপক মুহাম্মদ ইকবাল বলেন, উনাকে যতই কাছ থেকে দেখেছি, ততই মুগ্ধ হচ্ছি। নিজের পরিবারের বেডরুমের চেয়েও বেশি পরিচ্ছন্ন রেখেছেন আমাদের বাংলাদেশ নৌবাহিনী কলেজ প্রাঙ্গণ, প্রতিষ্ঠানের অপচয় রোধ করে আর্থিক অবস্থাকে গড়ে তুলছেন মজবুত।।সততা ও নিজে কাজ করে আমাদের শিখিয়েছেন কিভাবে প্রতিষ্ঠানের যত্ন নিতে হয়। সীমিত ব্যয়ে কিভাবে সবার সন্তুষ্টি অর্জন করা যায় তা শিখেছি অধ্যক্ষ স্যার থেকে।তিনি প্রার্থনা করে বলেন, পরম করুনাময় আল্লাহ রাব্বুল স্যারকে এবং পরিবারকে সুস্থ ,সুন্দর ও সুখী রাখুক। তাঁর চিন্তাধারা, কর্মযজ্ঞ, উদারতা, কর্তব্যপরায়ণতা, সময়ানুবর্তীতা সত্যিই ইর্ষণীয়!আজ জন্মদিনে দোয়া করি আল্লাহ উনাকে সকল কুচক্রী মহল থেকে রক্ষা করে আরো বেশি সম্মানিত করুক।