ডেস্ক : বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন গভর্নেন্স ইনোভেশন ইউনিটের (জিআইইউ) মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আশরাফ উদ্দিন।
তাকে ওই দায়িত্ব দিয়ে সোমবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এনটিআরসির চেয়ারম্যানের দায়িত্ব চালিয়ে আসা মো. আকরাম হোসনকে অবসরে যাওয়ার সুবিধার্থে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। আগামী ১৭ ডিসেম্বর অবসরে যাবেন আকরাম হোসেন।
মন্ত্রণালয়ের আলাদা আদেশে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলির আদেশাধীন মো. আতাউর রহমানকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক করা হয়েছে।