যশোর জেলা প্রতিনিধি : নিয়মিত রক্তদান করে মানবসেবায় নিয়জিত আছেন আসন্ন মনিরামপুর পৌর নির্বাচনে ৭-৮-৯-ওয়ার্ডের মহিলা কাউন্সিলর প্রার্থী মোছাঃ মাজেদা খাতুন।
আজ ৪ ডিসেম্বর শুক্রবার একজন মুমুর্ষ রোগীর রক্ত দান করেন তিনি। মনিরামপুর পরিবার ও সমাজ উন্নয়ন সংস্থার তহিদ সাংবাদিক আবদুল্লাহ আল মামুন কে জানান আমরা নিয়মিত বিভিন্ন ভাবে মানবসেবা ও রক্তদান করে আসছি এবং যতদিন বেঁচে থাকবো মানব সেবায় নিয়জিত থাকবে পরিবার ও সমাজ উন্নয়ন সংস্থার প্রতিটি সদস্য বৃন্দ।তহিদ বলেন যশোর মনিরামপুর কোন রোগীর রক্তের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তিনি আরো বলেন আমাদের সাথে নিয়মিত মানবসেবা ও রক্তদান করে আসছেন কাউন্সিলর প্রার্থী মোছাঃ মাজেদা খাতুন।