কাজিপুর প্রতিনিধিঃ সিরাগঞ্জের কাজিপুর পৌরসভার
উন্নয়নমূলক বিভিন্ন কাজ ও করনীয় বিষয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময়
সভা অনুষ্ঠিত হয়। ০২ ডিসেম্বর সকাল ১১টায় পৌরসভা কার্যালয়ে পৌর মেয়র
হাজী নিজাম উদ্দিন সাংবাদিকদের লিখিতভাবে জানান যে, তাঁর দায়িত্ব গ্রহণ
থেকে শুরু করে আজ পর্যন্ত কাজিপুর পৌরসভার ০৯টি ওয়ার্ডে গুরুত্বপূর্ণ নগর
অবকাঠামো উন্নয়ন কাজ- রাস্তা, ব্রীজ, ড্রেন মার্কে ওটসহ ৪৭ কোটি ৮১ লক্ষ
টাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন। ভবিষ্যৎ উন্নয়ন সম্পর্কে তাকে
প্রশ্ন করা হলে তিনি জানান, তিনি একজন আওয়ামী পরিবারের সন্তান,
আগামীতে তিনি পৌর মেয়র নির্বাচিত হলে পৌরসভার বিভিন্ন রাস্তার
গুরুত্বপূর্ণ স্থানে পথচারীদের যাতায়াত সুবিধার লক্ষে পথচারী সোলার লাইট
স্থাপণ, পৌর বাসীর জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা ও পৌরসভার ভিতরে বিভিন্ন শিক্ষা
প্রতিষ্ঠানের মেশিক্ষার্থীদেধাবী র বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করবেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান , প্রয়াত নেতা মোহাম্মদ
নাসিম এবং বর্তমান এমপি তানভীর শাকিল জয়ের নির্দেশনাকে গুরুত্ব দিয়ে
অত্যন্ত নিষ্ঠার সাথে পৌর সভার উন্নয়ন কাজ করেছি। মনোনয়ন পেয়ে
নির্বাচিত হলে কাজিপুর পৌরসভাকে মডেল হিসেবে প্রতিষ্ঠিত করতে কাজ
করে যাবো ইনশা আল্লাহ। তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও মাদ্রাসা
প্রতিষ্ঠা ও পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন এবং সামাজিক
শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বলিষ্ঠ ভূমিকা পালন করছেন। মতবিনিময় কালে উপস্থিত
ছিলেন, কাউন্সিলর নজরুল ইসলাম (মন্টু), তাছির সোহেল রানা, উদ্দিন, পৌরসভার
প্রকৌশলী রফিকুল ইসলাম, পৌর সচিব, কর্মচারীবৃন্দ, সাংবাদিক শাহজাহান
আলী, আব্দুল জলিল, হুমায়ুন কবীর, টি,এম কামাল, শফিকুল ইসলাম, গোলাম
কিবরিয়া খান, আব্দুস সোবহান, আব্দুর রহিম ও মিজানুর রহমান।