শাহিন আলম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রাক্টরের ধাক্কায় দুই দুই ভাই সহ তিন মটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার গোমস্তাপুর-কানসাট আঞ্চলিক মহাসড়কের চৌডালা মাদ্রাসা বাজারে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হল ভোলাহাট উপজেলার জামবারিয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে সোহেল (২৪) ও আপন দুই ভাই গোমস্তাপুর উপজেলার চৌডালা বাজারের আমজাদ হোসেনের ছেলে জামিল (১৫) এবং কামিল (১৪)। স্থানীয়রা ও পুলিশ জানায়, সোমবার বিকেলে ওই সড়কের মাদ্রাসা বাজার এলাকায় একটি ট্রাক্টরের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে তিনজন মারা যায়। এ ব্যাপারে গোমস্তাপুর থানার ওসি ইনচার্জ দিলীপ কুমার দাস জানান, ঘাতক ট্রাক্টর আটক করে থানায় আনা হয়েছে। তবে চালক পালিয়ে যায়।