কাজিপুর প্রতিনিধি ঃ ২০২০ সালের বন্যায় ক্ষতিগ্রস্থ ইউনিয়ন গুলোর মধ্যে
সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর উপজেলার সোনাতনী ইউনিয়ন অন্যতম। মানব মুক্তি সংস্থা বরাবরের মতই
বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে থাকার ধারাবাহিকতায় অদ্য ০৫/১১/২০২০ তারিখে সোনাতনী ইউনিয়নে
১৪০ পরিবারের মাঝে টয়লেট মেরামতের জন্য নগদ ৩০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করে। উক্ত নগদ অর্থ
বিতরন কর্মসুচীতে সোনাতনী ইউনিয়নের সম্মানিত চেয়ারমেন মোহদয় মোঃ লুৎফর রহমান, সেভ দ্য
চিলড্রেনের প্রতিনিধি মোঃ গোলাম মোস্তফা সহ মানব মুক্তি সংস্থার অন্যান্য কর্মকর্তাগণ
উপস্থিত ছিলেন। প্রকল্পটির মাধ্যমে ইতিমধ্যে সোনাতনী ইউনিয়নের ৫১০ পরিবারকে খাদ্য চাহিদা
পূরনের জন্য মোবাইল মানি ট্রান্সফারের মাধ্যমে ৩০০০ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে এবং
প্রকল্প সুত্রে জানা যায় অত্র ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ ১০০ পরিবারের মাঝে বাসস্থান মেরামতের জন্য
মোবাইল মানি ট্রান্সফারের মাধ্যমে ৫০০০ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হবে।
উক্ত সহায়তা প্রকল্পটি ইকো এর অর্থায়নে এবং সেভ দ্য চিলড্রেনের সহযোগীতায় মানব মুক্তি সংস্থা
বাস্তবায়ন করছে।