শাহিন আলম,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে বিভিন্ন অভিযোগে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার সকালে রহনপুর কলোনি মোড়ে ৪ টি বীজের দোকানে তাদের মূল্য তালিকা না থাকার কারনে ২ হাজার করে ৮ হাজারও দুটি খাবার হোটেলে তাদের অস্বাস্থ্যকর পরিবেশের কারনে ২ হাজার টাকা করে মোট ১২হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ এর সহকারী পরিচালক জহিরুল ইসলাম।