কাজিপুর প্রতিনিধিঃ “পুলিশই জনতা, জনতাই পুলিশ,
মুজিব বর্ষের মূলমন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র” এই প্রতিপাদ্যকে সামনে
রেখে সিরাজগঞ্জের কাজিপুরে পালিত হলো কমিউনিটি পুলিশিং ডে-২০২০।
৩১শে অক্টোবর সকাল ১১টায় কাজিপুর থানার আয়োজনে উপজেলা পরিষদ
অডিটোরিয়ামে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে এই দিবসটি উপলক্ষ্যে এক
আলোচনা সভা থানা মসজিদের পেশ ইমাম মাওলানা ইব্রাহিম খলিলের পবিত্র
কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। অনুষ্ঠানের শুরুতেই এই দিবসের গুরুত্ব
সম্পর্কে স্বাগতিক বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচার্জ পঞ্চনন্দ সরকার। তিনি
বলেন, পুলিশই দায়িত্ব যথাযথ পালনের মাধ্যমে সমাজের অপরাধ, আইন-শৃঙ্খলা
নিয়ন্ত্রণ, সামাজিক সমস্যা দূরীকরণ, মাদক-জুয়া, নারী ও শিশু নির্যাতন, দর্শন,
খুন, সন্ত্রাস প্রতিরোধ ও দমন করা সম্ভব। এ ব্যাপারে কমিউনিটি পুলিশিং
ফোরামের পাশাপাশি জন প্রতিনিধি, রাজনীতিবীদ, জন সাধারণ ও সুশীল
সমাজকে এগিয়ে আসতে হবে। আইন-শৃঙ্খলা উন্নয়ন ও নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে
কমিউনিটি পুলিশিং ফোরামের ভূমিকা অপরিসীম। বিশেষ অতিথি হিসাবে
উপবক্তব্য রাখেন,জেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা নির্বাহী
অফিসার জাহিদ হাসান সিদ্দিকী। বক্তরা বলেন, কাজিপুরকে মাদক মুক্ত, সন্ত্রাস
মুক্ত, অপরাধ নিয়ন্ত্রণ, শান্তি শৃঙ্খলা রক্ষা, জন নিরাপত্তা, মানবাধিকার নিশ্চিত করতে,
আইন শৃঙ্খলা ও জনজীবন নিরাপদ রাখতে পুলিশিং দায়িত্ব যথাযথভাবে পালন করার
প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া আরো বক্তব্য রাখেন, পৌর মেয়র হাজী নিজাম উদ্দিন,
সাবেক মেয়র ও কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব গোলাম মোস্তফা
তালুকদার, কাজিপুর সদর ইউপি চেয়ারম্যান টি,এম আতিকুর রহমান, মাইজবাড়ী
ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শওকত হোসেন, টেংলাহাটা ডিগ্রী কলেজের সাবেক
অধ্যক্ষ আব্দুল মান্নান তালুকদার প্রমুখ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন, কাজিপুর
থানা কমিউনিটি পুলিশিং এর আহবায়ক নজরুল ইসলাম মাস্টার, সঞ্চালনা করেন,
অসি (তদন্ত) আনিছুর রহমান ও এস,আই সামিউল। এসময় বিভিন্ন ইউনিয়নের
চেয়ারম্যানবৃন্দ, পেশাজীবি মানুষ, সুশীল সমাজ, পুলিশিং ফোরামের বিভিন্ন
ইউনিয়ন কমিটির সদস্যবৃন্দ ও শিক্ষক, ছাত্র ও জনসাধারণ উপস্থিত ছিলেন।