শাহিন আলম, গোমস্তাপুর প্রতিনিধিঃ মুজিববর্ষের মূলমন্ত্র , কমিউনিটি পুলিশিং সর্বত্রই’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে গোমস্তাপুর থানা চত্বরে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার গোমস্তাপুর সার্কেল জাহিদুর রহমান। বক্তব্যে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে পুলিশ ও বিট পুলিশিং এর শরণাপন্ন হওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ গোমস্তাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও রহনপুর পৌর মেয়র প্রার্থী সিরাজুল ইসলাম টাইগার,বাংলাদেশ ছাত্রলীগ গোমস্তাপুর উপজেলা শাখার সভাপতি কাওসার আহমেদ সাগর প্রমূখ।