চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ, ক্যান্সার কিডনী লিভার সিরোসিস স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগ ও থালাসেমিয়া রোগীদের চেক এবং সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ চেক বিতরণ করা হয়।উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা সভাপতিত্বে, চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের।বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, উপজেলা সমাজসেবা অফিসার আল গালিব, কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক, ফতেপুর ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মজিবুল হক, আমার বাড়ি আমার খামার প্রকল্পের সমন্বয়ক হাবিবুর রহমান।আলোচনা শেষে ১০ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।ও ৯ জন ক্যান্সারের রোগী কে ৫০ হাজার টাকা করে চেক প্রদান করা হয়।সমাজকল্যাণ পরিষদের আর্থিক সহায়তা ৬জনকে মোট ২০হাজার টাকার চেক প্রদান করা হয়। এছাড়া সাদাছড়ি ২জনকে ও ২জনকে কানের হেয়ার রিং দেওয়া হয়।