হারুন অর রশিদ নিলফামারী জেলা প্রতিনিধি : বুধবার সকালে শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ, এই স্লোগানে জেলা শহরের কোট চত্বরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের নিকট বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড কতৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণ ঘোষনার দাবীতে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে।
বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতির নীলফামারী জেলার সভাপতি আবু মুসা ভুঁইঞার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক লেবু মিঞা সহ সকল শিক্ষক কর্মচারী উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির পক্ষ থেকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের ৭ দফা দাবী তুলে ধরেন সভাপতি আবু মুসা ভুঁইঞা ।