Exif_JPEG_420
শার্শা যশোর প্রতিনিধিঃ যশোরের শার্শায় ইটভাটায় শুরু হয়েছে ইটকাটার মৌসুম।উপজেলার বিভিন্ন ভাটায় শ্রমিকদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে.ইতিমধ্যে শুরু হয়েছে মাটি সংগ্রহের কাজ ও ইট কাটার জন্য সমতল জায়গা তৈরী.ইট বহনের জন্য ভ্যানগাড়ি ও টপ মেরামতের কাজ।পুরোদমে কাজ শুরু হলেও.কাজের মাঝে বাধ সেজেছে বৃষ্টি. কাজের ফাকে ফাকে হানা দেচছে বৃষ্টি। গতবছরেও একই সময়ে অতি বৃষ্টির কারণে আশানুরুপ ইটকাটতে পারেনি শ্রমিকরা.ফলে ইটকাটা থেকে বিরত থাকেন ভাটা মালিক কর্তৃপক্ষ.এমনকি বৃষ্টির কারনে অনেক লোকসানে পড়তে হয়েছে।লোকসান পোষাতে ইটের দাম বাড়িয়ে দেই ভাটা মালিক.এবছরেও মৌসুম শুরুতে বৃষ্টির ঘনঘটা.এখন শংকায় আছেন ইটভাটা মালিক কর্তৃপক্ষ।