সামসুজ্জামান সুমন রংপুর: নীলফামারীর কিশোরগঞ্জে প্লাটফর্ম ফর ডায়ালগের (
পিফোরডি ) উদ্যোগে কর্তব্যরত জাতীয় দৈনিক প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার
সাংবাদিকদের দক্ষতা, জীবনমান উন্নয়ন তথা দুর্নীতি মুক্ত বাংলাদেশ বিনির্মাণে,
সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে শান্তিপূর্ণ সমাজ গঠনের লক্ষ্যে উপজেলা প্রেসক্লাবের
কনফারেন্স রুমে শুরু হয়েছে দু’দিনব্যাপী ‘সুশাসনের জন্য কৌশলগত
যোগাযোগ’শীর্ষক অনলাইন কর্মশালা।প্লাটফর্ম ফর ডায়ালগ প্রকল্পটি ইউরোপিয়ান
ইউনিয়ন ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে মন্ত্রিপরিষদ বিভাগের সার্বিক
তত্বাবধানে বৃটিশ কাউন্সিলের সহায়তায় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট তা
বাস্তবায়ন করছে।আজ শুক্রবার সকাল ৯টায় অনলাইন কর্মশালায ভার্চুয়াল
মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত হন শাহিন ইসলাম, এনডিসি অতিরিক্ত সচিব
সভাপতি, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, বিশেষ অতিথি, হাফিজুর রহমান
চৌধুরী, জেলা প্রশাসক নীলফামারী,মি. আর্সেন স্টেফেনীয়ান p4d প্রকল্পের টিম
লিডার,মঞ্জুরুল আলম পরিচালক প্রশাসন ও উন্নয়ন ফোকাল পয়েন্ট কর্মকর্তা,
আয়েশা আক্তার, যুগ্ম সচিব মন্ত্রিপরিষদ বিভাগ, সৈয়দ জাহিদুল ইসলাম উপ-
পরিচালক বাংলাদেশ বেতার,
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক ( প্রশাসন ও উন্নয়ন) মোঃ আব্দুল
মান্নান,জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উপ-পরিচালক মো. আবুজার গাফফারী।
অনলাইন কর্মশালায় ভার্চুয়ালের মাধ্যমে অনুষ্ঠানের শুরুতে সূচনাপর্ব, নিবন্ধন,
উদ্বোধন, পরিচিতি শেষে ‘জাতীয় শুদ্ধাচার কৌশল, তথ্য অধিকার বিষয়
ব্রেনস্টর্মিং,আলোচনা, প্রশ্নোত্তর, অনুশীলনীসহ বিভিন্ন দিকনির্দেশনায় এক প্রানবন্ত
আলোচনার মধ্য দিয়ে আজকের উদ্বোধনী অনুষ্ঠান শেষ হয়। এ কর্মশালায় ২৫ জন
সাংবাদিক অংশগ্রহন করেন।