শৈশবের ডালপালা সব ছেঁটে ফেলে দিয়ে- রেখেছি শুধু-ই শব…. মূল শিকড় কেটে ফেলে দিয়ে- বাড়াই জীবনের বৈভব… বিবেক -চেতনা সস্তায় পেয়ে- কিনেছি অল্প দামে, প্রেম -ভালোবাসা বেশি দাম পেয়ে- বেঁচে দি নিলামে… প্রেয়সীরে নিয়ে চাঁদে চলে যায়- মধুচন্দ্রিমার মধু আহরণে… মঙ্গলে আমি উড়ে চলে যায়- যত মঙ্গল-সাধনে…চুন -সুরকির মিলাবট দিয়ে- ধর্ম জুড়ে দেই চীনের প্রাচীরে… আধুনিকতার পালিশ লাগিয়ে- সমাজকে নেই গুহার আঁধারে…