মোঃ এমদাদুল অফ স্টাফ রিপোর্টার : মঙ্গলবার ১৩ অক্টোবর রাত ১০ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২,বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন ডুমরাই রুদ্রপুর বাজার এলাকার তিনরাস্তার মোড়স্থ বটতলার সামনে পাঁকা রাস্তার উপর এক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩ কেজি গাঁজা ও ১ টি মোবাইল এবং ২ টি সীমকার্ড সহ আটক করেন র্যাব-১২,বগুড়া ।
আটককৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা বগুড়া ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল।আটককৃত আসামী সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার ডুমরাই গ্রামের ,মৃত আঃ মন্ডল, এর ছেলে মোঃ হাসেন আলী (৪০)।
আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ সালের ৩৬(১) সরনীর ১৩(গ) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে।
১৪ অক্টোবর সকালে গনমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২,বগুড়া সিনিয়র সহকারী পুলিশ সুপার ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার স্বজল কুমার সরকার -র্যাব-১২।