ষ্টাফ রিপোর্টার নীলফামারী। : র্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী র্যাব ক্যাম্পের একটি অভিযানিক দল ১৩/১০/২০২০খ্রিঃ তারিখ ১৮:৪৫ ঘটিকার সময় ঠাকুরগাঁও জেলার সদর থানাধীন ১৭নং জগন্নাথপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের বড় খোচাবাড়ী বাজারস্থ মা ফার্নিচার এর ০৫ (পাঁচ) গজ দক্ষিণ পাশে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১.৯০০ (এক দশমিক নয় শূন্য শূন্য) কেজি গাঁজা (নেশাজাতীয় মাদকদ্রব্য), মাদক বিক্রিত নগদ ৫০০/- (পাচঁশত) টাকা এবং মাদক ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত ০২ (দুই) টি মোবাইলসেটসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ নুরনবী (২৩), পিতা- মোঃ আব্দুল হাই, মাতাঃ মৃতঃ নুরজাহান বেগম, সাং- জালাসী, থানা- পঞ্চগড় সদর, জেলা- পঞ্চগড়, ২। শ্রী অন্তর দাস (২২), পিতা-মৃতঃ বিজয় দাস, মাতা-মৃতঃ শিল্পী রানী দাস, সাং- জয়নন্দ, থানাঃ কাহারোল, জেলা- দিনাজপুরদ্বয় কে গ্রেফতার করেন। আসামীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাহারা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। পরবর্তীতে উক্ত আসামীদ্বয়ের নামে ঠাকুরগাঁও জেলার সদর থানায় মাদক মামলা রুজু করে থানায় হস্তান্তর করা হয়।
উপরোক্ত ঘটনার ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।