মোঃ এমদাদুল হক স্টাফ রিপোর্টার : বগুড়া নন্দীগ্রাম উপজেলার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে যাদের মাক্স নেই মুখে তাদেরকে একশত টাকা করে জরিমানা আদায় ও মাক্স বিতরন করেছেন নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন অাক্তার। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালের দিকে উপজেলা পরিষদের সামনে এই অভিযান পরিচালনা হয়।
করোনাভাইরাস এর সেকেন্ড ওয়েব শুরুর আগে নন্দীগ্রাম উপজেলা সচেতনতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। যাদের মাক্স মুখে নেই তাদেরকে একশত টাকা জরিমানা করে তাদের সাথে একটি করে মাক্স পরিয়ে দেন।
তিনি বলেন, করোনার জন্য আমাদের সময়টা খুব খারাপ যাচ্ছে। মানুষকে সচেতনতা বৃদ্ধিতে এবং করোনার সেকেন্ড ওয়েবের সতর্কতায় এ অভিযান পরিচালনা করা হচ্ছে। সবাইকে আন্তরিকতার সহিত মাক্স পরিধান এবং সকল স্বাস্থ্যবিধি চলার আহ্বান জানান তিনি।