মোঃ এমদাদুল হক স্টাফ রিপোর্টার : বগুড়ার পুলিশ সুপার মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম বার মহোদয়ের দিক নির্দেশনায় ইনচার্জ ডিবি মোঃ আছলাম আলী পিপিএম এর নেতৃত্বে ডিবি বগুড়ার অভিযানে ৭,৭৬০ এ্যাম্পুল ইফিড্রিন ও ৫০(পঞ্চাশ) বোতল ফেন্সিডিলসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার করে একটি R15 মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
ডিবি বগুড়ার একটি টিম ০৫/১০/২০২০ তারিখ রাত্রি পৌনে দশটার দিকে শাজাহানপুর থানার ডোমনপুকুর শাহ পাড়া গ্রামের খলিলুর রহমানের শয়নকক্ষ থেকে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৈরি ৩২টি কার্টুনে ভর্তি ৭,৭৬০ এ্যাম্পুল নেশা জাতীয় জি-ইফিড্রিন ইন(ইফিড্রিন ক্লোরাইড বিপি)ইনজেকশনসহ মোঃ খলিলুর রহমান(৭০), পিতা-মৃত ছমির উদ্দিন শাহ, সাং-ডোমনপুকুর শাহ পাড়া, থানা-শাজাহানপুর, জেলা-বগুড়াকে গ্রেফতার করে। অন্যদিকে ডিবি বগুড়ার অপর একটি টিম ০৫/১০/২০২০ তারিখ রাত্রী ২২.২৫ ঘটিকার সময় বগুড়া সদর থানাধীন রংপুর টু ঢাকা গামী মহাসড়ককের বাঘোপাড়া বাজারস্থ জনৈক আবু তাহের এর খাবার হোটেলের সামনে থেকে ৫০ (পঞ্চাশ) বোতল ভারতীয় ফেন্সিডিল এবং একটি হলুদ কালো রংয়ের R15 মোটর সাইকেলসহ মোঃ এনামুল হক (৪৩) পিতা মোঃ আজিজ @ আজিজ মন্ডল @ আজিদ, মোঃ মেহেরাজ (৪৮), পিতা মৃত গফুর সরদার, উভয় সাং উত্তর গোপালপুর, থানা পাঁচবিবি, জেলা জয়পুরহাট এবং মোঃ মিনহাজুল ইসলাম (৪৪), পিতা মোঃ জালাল উদ্দিন, সাং পালশা পাঠানপাড়া, থানা হাকিমপুর, জেলা-দিনাজপুরদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে শাজাহানপুর ও সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।