সামসুজ্জামান সুমন,রংপুর ব্যুরো ঃ ২০২১ সালের মার্চ মাসে সারাদেশে
ইউনিয়ন পরিষদ নির্বাচন হওয়ার কথা থাকলেও নীলফামারীর কিশোরগঞ্জ
উপজেলার ০৯নং মাগুড়া ইউনিয়নে আগাম নির্বাচনী হাওয়া বইছে।
৫/১০/২০২০ইং সোমবার সকাল ১১টায় ০৩ নং ওয়ার্ড ইউপি সদস্য কাওছার
জাহান লিমন মটর সাইকেল থেকে শুরু করে অটোভ্যান,আটোবাইকসহ
শতাধিক গাড়ী বহর নিয়ে মাগুড়া বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে প্রায় ৫
শতাধিক জনসাধারন নিয়ে রংপুরের গংগাচড়া উপজেলার মহিপুর ব্রীজ দেখতে
যায় এবং তাদেরকে নিয়ে আনন্দ করেন, এবং ৫শতাধিক লোকের খাবারের
আয়োজন করে। মহিপুর ব্রীজে বিভিন্ন ধরেনের দৃশ্যমান জিনিস দেখে
আনন্দ উল্লাশে বাড়ির দিকে রওয়না দেয়। মহিপুর ব্রীজে যাওয়ার পথে ইউপি
সদস্য লেমনের গাড়ী বহর এক নজর দেখার জন্য মাগুড়া চেকপোষ্ট থেকে মাগুড়া
বাস ষ্ট্যান্ড পর্যন্ত অবাল বৃদ্ধ,বনিতা উপছে পড়া ভির করেন। ইউপি সদস্য
কাওছার জাহান লিমন জনসাধারনের মাঝে নানা ধরনের কৌহল লক্ষ্যকরা গেছে
৩নং ওয়ার্ডের জনসাধারন জানান ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে
ইউপি সদস্য হিসেবে কাওছার জাহান লিমনকে পুণরায় দেখতে চাই ।
সাধারন মানুষ আরো জানান, করোনা কালিন দুঃসময়ে ইউপি সদস্য লিমন
অসহায় কর্মহীন মানুষের মাঝে নিজের অর্থায়নে মানুষের দ্বারে-দ্বারে
গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াসহ ত্রাণ সামগ্রী পৌছে দিয়েছেন।
যা একজন ইউপি সদস্য হিসেবে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। এমনকী তার
কাছে গিয়ে এখন পর্যন্ত কোন মানুষ খালি হাতে ফিরে আসেনি। এ
ব্যাপারে ৩নং ওয়ার্ড ইউপি সদস্য কাওছার জাহান লেমনের সাথে কথা তিনি
বলেন এটা আমার পূর্ব পরিকল্পনা ছিল সামনে নির্বাচন কাচাকাছি চলে
এসেছে তাই আমার ওয়ার্ডের ভোটারদের নিয়ে একটু ভ্রমনের মাধ্যমে
মেজবানের ব্যবস্থা করছি।