মোঃ মনিরুল ইসলাম,নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার সদর ইউনিয়নের জোনাকি পাড়া গ্রামের মোঃ বাবুর আলীর কন্যা মোসাঃ আনিকা আঞ্জুমান (৫) বছর বয়সের এক শিশু কন্যার পানিতে ডুবে মৃত্যু হয়েছে।মৃতের পরিবার ও প্রতিবেশী সুত্রে জানা যায়, আজ শুক্রবার জুম্মার নামাজের সময় শিশুর পিতা জুম্মার নামাজ পড়তে যাই, এবং তার মা রান্নাার কাছে ব্যস্তত ছিলেন, ওই সময়় বাড়ির বাইরে পাশে থাকা খাদে পড়ে ডুবে মারা যায় শিশু কন্যা আনিকা। পরে পরিবারের লোকজন জানতে পেরে তাড়াতাড়ি নাচোল সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এব্যাপারে নাচোল থানা পুলিশের সাথে ফোনে যোগাযোগ করা হলে, জানান আমরা এই মুহূর্তে খবর পেয়েছি, ঘটনা স্থলে যাবার জন্য বের হচ্ছি।