গাজীপুর মহানগর চীফ রিপোর্টার মোঃহারিছ উদ্দীন, গাজীপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে প্রায় ৬ লাখ শিশুকে ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
গাজীপুর সির্ভিল সার্জন অফিসের তত্বাবধানে জেলার ৫ উপজেলায় এবং গাজীপুর সিটি করপোরেশন এলাকায় ৫ লাখ ৯৫ হাজার ৬৬৮ জন শিশু কে খাওয়ানো হবে। এই ক্যাপসুল বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে গাজীপুর সার্কিট হাউজে ভিটামিন “এ” ক্যাম্পেইন উপলক্ষে এক ওরিয়েন্টেশন সভায় সির্ভিল সার্জন ডাঃমোঃখায়রুজ্জামান এ তথ্য জানান।
তিনি জানান,সারাদেশে আগামী ৪-১৭ অক্টোবর পর্যন্ত ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।
গাজীপুর জেলার বিভিন্ন স্হানে ১৪২৯ টি কেন্দ্রের মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সী ৭০ হাজার ৩৩৫ জন শিশুকে একটি করে নীল রঙের এবং ১২মাস থেকে ৫৯ মাস বয়সী ৫ লাখ ২৫ হাজার ৩৩৩ জন শিশু কে একটি করে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
ওরিয়েন্টশন সভায় বক্তব্য রাখেন, সির্ভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডাঃমোঃসাইফুল ইসলাম, ইপিআই সুপারিনটেনডেন্ট মোঃআমজাদ হোসেন,গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক মুকুল কুমার মল্লিক, সাংবাদিক আমিনুল ইসলাম ও কাজী মোসাদ্দেক হোসেন।
সভায় এম ও ডিসি ডাঃজাকিয়া সুলতানা জেলা স্বাস্হ্য তত্বাবধায়ক সত্য রন্জন ধর সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক গন উপস্হিত ছিলেন।