আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগরে মর্জিনা বিবি (৪৫) নামে এক গৃহবধুর রহস্য জনক মত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে গৃহবধুর মৃত্যু হলে ওই রাতেই রাণীনগর থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনাটি ঘটেছে উপজেলার চকােদিন আলাপাড়া গ্রামে। এ ঘটনার পর থেকে গৃহবধুর স্বামী পলাতক রয়েছে। এদিকে শুক্রবার সকালে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠিয়েছে পুলিশ।
মর্জিনার ভাই এনামুল হক জানান, তার বােন মর্জিনাকে একই গ্রামের পূর্বপাড়ায় শাহাবুর আলীর সাথে বিয়ে দেয়। বিয়ের পর থেকে তাদের পরিবারে দন্দ চলছিল। এক পর্যায়ে বহস্পতিবার রাতে ভগ্নীপতি শাহাবুর আলীরে খবর দেয় যে তার বােন অসুস্থ্য। এমন খবর পেয়ে ছুটে এসে দেখেন বােন মর্জিনা মারা গেছে। এর কিছু পরেই শাহাবুর আলী পালিয় যায়। তবে মর্জিনা আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করা হয়েছে? না শারীরিক সমস্যায় মারা গেছে তা কেউ বলতে পারছেনা। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।
লাশের সুরতহাল প্রস্তুতকারী কর্মকর্তা এসআই মিজুনুর রহমান বলেন, মৃত্যের শরীরে কােন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
এ ব্যাপার রাণীনগর থানার ওসি মােঃ জহুরুল হক বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। মৃত্যুর প্রকৃত রহস্য জানতে লাশ ময়না তদন্তে পাঠানা হয়েছে।