গাজীপুর মহানগর চীফ রিপোর্টার মোঃহারিছ উদ্দীন। গাজীপুরের কাপাসিয়ায় কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধের জন্য স্কুল কলেজ গামী কিশোর – কিশোরীদের সন্দ্যা ৭ টার পর বাড়ির বাইরে ঘোরাফেরা ও আড্ডা দেওয়া থেকে বিরত থাকতে নিষেধাঙ্গার গণ- বিঙ্গপ্তি জারি করা হয়।
বুধবার (২৩সেপ্টেম্বর)কাপাসিয়া নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্টেট মোসা.ইসমতআরা স্বাক্ষরিত এ গণ- বিঙ্গপ্তি জারি করা হয়।
ইউএনও মোসা.ইসমতআরা বিষয়টি নিশ্চিত করেছেন।
গণ-বিঙ্গপ্তিতে উল্লেখ করা হয়েছে, কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধের জন্য কাপাসিয়া উপজেলাধীন চায়ের দোকান,হোটেল/রেস্টুরেন্ট,বিভিন্ন ধরনের বিনোদন পার্ক, শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ,রাস্তার মোড় ইত্যাদি স্হানে স্কুল – কলেজগামী কিশোর -কিশোরীরা সন্দ্যা ৭ টার পর জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে ঘোরাফেরা ও আড্ডা দেওয়া থেকে বিরত থাকার জন্য বলা হয়েছে। এই আদেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্হা গ্রহণ করা হবে। এই আদেশ জনস্বার্থে জারি করা হলো।