গাজীপুর মহানগর চীফ রিপোর্টার মোঃহারিছ উদ্দীন : গাজীপুরে যাএী বেশে অটোরিকশায় চড়ে চালককে কুপিয়ে অটোরিকশা নিয়ে পালানোর সময় দেশীয় অস্ত্রসহ রা্যবের হাতে আটক হয়েছে ৫জন।
মঙ্গলবার বিকালে রায়েব-১ এর গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্প এক সংবাদ বিগ্ঙপ্তিতে এ তথ্য জানা যায়।
আটককৃতরা হলেন ময়মনসিংহের হালুয়াঘাট থানার আতোয়াজঙ্গল এলাকার আব্দুল্লাহ আল ফয়সাল (১৯),একই জেলার গৌরিপুর থানার সাহাগন্জ এলাকার মেহেদী হাসান (১৮),গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ সালনার পলাশটেক এলাকার আলমগীর হোসেন(১৮),টাঙ্গাইলের নাগরপুর থানার নন্দপুর এলাকার সজিব মিয়া(১৮),একই এলাকার আসলাম হোসেন(১৮)।
আব্দুল্লাহ আল ফয়সাল, মেহেদী হাসান মোস্তাকিম,সজিব মিয়া,আসলাম হোসেন সিটির দক্ষিণ সালনা পলাশটেক এলাকার বিভিন্ন বাড়িতে ভাড়া থাকেন।
রায়েব জানান,ডাকাতরা যাএী বেশে সোমবার রাত সাড়ে ১০টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা থেকে জোলারপাড় যাওয়ার জন্য ভিকটিমের ব্যাটারিচালিত অটোরিকশা ভাড়া করে।
অটোরিকশা টি ইপসা গেট এলাকায় পৌছার পর চালককে ওই ডাকাতরা ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে অটোরিকশা নিয়ে পালিয়ে যান।
ভিকটিম চালকের চিত্কারে রায়ে্বের টহল দল সেখানে গিয়ে ঘটনাটি জানতে পারে। এ সময় রায়ে্ব সদস্যরা চালকে চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।
পোড়াবাড়ি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লে.আব্দুল্লাহ আল মামুনের গোপন সংবাদের ভিওিতে জোলার পাড় বাজার এলাকায় অভিযান চালিয়ে ওই পাঁচ ডাকাতদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ব্যাটারি চালিত অটোরিকশা,একটি চাপাতি, তিনটি চাকু উদ্ধার করা হয়।
রায়ে্ব আরও জানায়,আটককৃত আসামিদের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে,তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা দীর্ঘ দিন যাবত গাজীপুর সহ আশপাশের এলাকায় সাধারণ পথচারী,বাসযাত্রী এবং মোটরসাইকেল আরোহীদের মারধর এবং অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে প্রাইভেটকার,মোটরসাইকেল, গাড়ি, টাকা পয়সা মোবাইল, স্বর্ণ লংকার ইত্যাদি ডাকাতি করে আসছিলেন।