মিজানুর রহমান গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে রহনপুর পৌর এলাকায় দলীয় মনোনয়ন প্রত্যাশী মেয়র প্রার্থী সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান খান মতির গণসংযোগ হয়েছে। আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত গণসংযোগ করা হয়।এসময় তার নিজস্ব কিছু লিফলেট জনসাধারণের মাঝে বিতরণ করেন।
রহনপুর স্লুইসগেট থেকে রহনপুর পুরাতন বাজার পর্যন্ত সকাল থেকে শুরু করে দুপুরে গণসংযোগ শেষ করা হয়। এসময় তার সাথে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মকবুল হোসেন ফন্টু মিয়া, বীর মুক্তিযোদ্ধা আকতার আলী খাঁন, শহিদুল ইসলাম সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।