গাজীপুর মহানগর চীফ রিপোর্টারঃ মো -হারিছ উদ্দিন গাজীপুরে প্রাইম ব্যাংকে বোমা প্রবেশ করে ব্যাংক ম্যানেজারকে জিন্মি করে টাকা লুটের চেষ্টার ঘটনায় গ্রেপ্তারকৃত আসামীর তিন দিনের রিমান্ড মন্জুর করেছেন আদালত।
বাসন থানার পরিদর্শক (তদন্ত) নন্দ লাল চৌধুরী জানান,বুধবার রাতে গাজীপু চৌরাস্হা শাখার প্রাইম ব্যাংকের ম্যানেজার এম ফরিদ আহমেদ বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে বাসন থানায় মামলা দায়ের করেন।পরে বৃহস্পতিবার দিন দুপুরে কড়া নিরাপত্তায় আসামি কে থানা থেকে আদালতে পাঠানো হয়।
আদালতে শুনানি শেষে গাজীপুরের অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃহামিদুল ইসলাম আসামির তিন দিনের রিমান্ড মন্জুর করেছেন।