প্রতিনিধী : সফিকুল ইসলাম মাসুদ। বাগেরহাট জেলার শরনখোলা উপজেলায় জাতীয় যুব কল্যাণ বাংলাদেশ নামে একটি সামাজিক,সেচ্ছাসেবী, সেবামূলক সংগঠনের ১০১ সদস্য বিশিষ্ট কমিটি আনুষ্ঠানিক ভাবে গঠন করা হয়েছে।
সকলের সম্মতিক্রমে মাওলানা কামাল রুহি কে সভাপতি ও মোঃ জাহিদুল ইসলাম (তুষার)কে সাধারন সম্পাদক করে ১০১ সদস্য কমিটি ঘোষণা করা হয়। ১৪ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় শরনখোলা প্রেসক্লাবে আলোচনার মধ্য দিয়ে কমিটি ঘোষণা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শরনখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, শরনখোলা উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম জীবন,যুব কল্যান বাংলাদেশ সংগঠনের প্রতিষ্ঠাতা এস.এম হাসিবুর রহমান,রক্তদান সংগঠন নতুন অধ্যায়ের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ বায়জিদ ফকির সহ জাতীয় যুব কল্যাণ বাংলাদেশ সংগঠনের নেতৃবৃন্দ।
উক্ত সংগঠনের নব গঠিত কমিটির সভাপতি মাওলানা কামাল রুহি বলেন সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন যুব কল্যাণ বাংলাদেশের অন্যতম অঙ্গীকার হচ্ছে মাদক, সন্ত্রাস মুক্ত সমাজ গঠন সহ পরিবেশ সচেতনতা, সামাজিক কু-সংস্থার দুর করণ ও দূর্নীতিমুক্ত সমাজ গঠন করা।
নব-গঠিত কমিটির সাধারণ সম্পাদক তুষার বলেন, আমরা চাই যুব সমাজকে নিয়ে সমাজের ভাল কিছু কাজ করতে সকলের সহযোগিতায় সমাজ থেকে মাদক নির্মূল ও কল্যাণ মূলক কাজ করে যাবো ইনশাআল্লাহ।সকলের সহযোগিতা কামনা করেন তিনি।