মোঃ এমদাদুল হক স্টাফ রিপোর্টার
বগুড়ার শিবগঞ্জে ইয়াবাসহ রেজাউল ইসলাম (৩৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে শিবগঞ্জ উপজেলার নাটমরিচাই আবাসন এলাকা থেকে ১০০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। রেজাউল উপজেলার আটমূল ইউনিয়নের সোনাদেউলী গ্রামের আফতাব উদ্দিনের ছেলে।
পুলিশ বলছে, গ্রেপ্তার রেজাউল একজন পেশাদার মাদক ব্যবসায়ী।
শিবগঞ্জ থানার ইন্সপেক্টর (অপারেশন) হরিদাস মন্ডল বলেন, রেজাউলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে।