মোঃ মনিরুল ইসলাম নাচোল(চাঁপাইনবাবগঞ্জ) :চাঁপাইনবাবগঞ্জের নাচোল রেল স্টেশন পরিদর্শন করলেন বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজার মিহির কান্তি গুহ ও প্রধান প্রকৌশলী আল ফাত্তাহ মোঃ মাসুদ রানা। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমিনুল ইসলাম রেলমন্ত্রীর দপ্তরে যোগাযোগ করে নাচোল রেলস্টেশনের ব্যাপারে আলাপ করেন। তাঁর অনুরোধে রেলওয়ে পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজার ও প্রধান প্রকৌশলী পরিদর্শনে আসেন।
বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে নাচোল রেলস্টেশন পরিদর্শনে এসে জনসাধারণের নিকট থেকে স্টেশনটির দূর্দশার কথা শোনেন। তবে স্টেশনটির অবকাঠামোসহ অন্যান্য প্রয়োজন পর্যায়ক্রমে পূরণ করা হবে বলে তাঁরা আশ্বস্ত করেন। এসময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর কামাল, পৌর বিএনপির সভাপতি মোসাদ্দেকুর রহমান, সাধারণ সম্পাদক দুরুল হোদা, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক গোলাম মোর্তুজাসহ স্থানীয় গণমাধ্যম কর্মিগণ উপস্থিত ছিলেন।