গাজীপুর মহানগর চ্রীপ রিপোটার মোঃহারিছ উদ্দীন
গাজীপুরে বোমা বিস্ফোরণের ভয় দেখিয়ে প্রাইম ব্যাংক থেকে টাকা নেওয়ার চেষ্টা করার সময় এক যুবকে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা দুই টি বোমা নিস্ক্রয় করেছে কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা। ১৬ তারিখ বুধবার দিন গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকার শাপলা ম্যানশনে এ ঘটনা ঘটে
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার মোঃআহসান হাবীব এ তথ্য জানিয়েছেন।
ওই যুবকের নাম মোঃ আবু বক্কর সিদ্দিক(৩০)।তিনি বাঘেরহাটের মোড়লগন্জ থানার বিমারি ঘাটা এলাকার মৃত সেকান্দর আলির ছেলে। তিনি গাজীপুর সিটি করপোরেশনের বোর্ড বাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন। সহকারী পুলিশ কমিশনার মোঃআহসান হাবীব ও ব্যাংকের ব্যবস্হাপক ফরিদ আহমেদ এবং স্হায়ীরা জানান,বুধবার পৌনে ১টার দিকে আবু বক্কর সিদ্দিক একটি কালো রঙের স্কুল ব্যাগ নিয়ে চৌরাস্তা শাখার প্রাইম ব্যাংকে আসেন।তিনি ম্যানেজার ফরিদ আহমেদের রুমে ঢুকে ব্যাগে বোমা রয়েছে জানিয়ে ব্যাংকের সব টাকা পয়সা দিতে বলেন। টাকা না দিলে বোমা বিস্ফোরণ ঘটানো হবে বলে হুমকি দেন।
এসময় ম্যানেজার কৌশলে রুম থেকে বের হয়ে ব্যাংকের গেট আটকিয়ে বাসন থানার পুলিশ কে খবর দেন। পুলিশ ঘটনা স্হলে পৌঁছে ব্যাংক ভবনটি ঘিরে রাখে এবং যুবককে আটক করে। ঢাকার কাউন্টার টেররিজম ইউনিটকে সংবাদ দেয়। এ সময় পুলিশ ঢাকা টাংগাইলে মহাসড়কের আশেপাশের সড়কের যানবাহন চলাচল বন্ধ করে দেয়। দ্রুত আশপাশের এলাকার বিপুল সংখ্যক লোক ভিড় জমায়।
কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা ঘটনা স্হলে পৌঁছে বিকাল পৌনে ৪ টার দিকে দুটি বোমা নিস্ক্রয় করে।এ সময় বোমা গুলো বিকট শব্দে বিস্ফোরিত হয়।
সহকারী পুলিশ কমিশনার মোঃআহসান হাবীব আরো জানান, এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে। আটক করা যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।