মোঃ এমদাদুল হক স্টাফ রিপোর্টার : বগুড়ায় তিনমাথা রেলগেট পুরান বগুড়ায় উত্তরবঙ্গ ইল-ফিস (মৎস্য) ব্যবসার আড়ালে রমরমা মাদক ব্যবসার অভিযোগে পুুলিশি গাঁজা সহ তিনজনকে আটক করেছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোর ৪ টার দিকে তাদের আটক করে তিন মাথা রেলগেট থেকে।
জানা গেছে, বগুড়া শহরের তিনমাথা রেলগেট এলাকায় যুব উন্নয়ন একাডেমীর প্রাচীর সংলগ্ন সরকারী সিএমবির জায়গা দখল করে বগুড়া পৌরসভার ১৫নং ওয়ার্ডের পালশা গ্রামের মাদক কারবারি রফিকুল ইসলাম অপু দির্ঘ্যদিন যাবত উত্তরবঙ্গ ইল-ফিস (মৎস্য) ব্যবসার আড়ালে মাদক ব্যবসা চালিয়ে আসছে।
শুক্রবার রাত্রী অনুমানিক ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদর থানাধীন তিনমাথা রেলগেট হইতে ১০০গজ পশ্চিমে রেল লাইনের উত্তরে দুই ভাই সুপার মার্কেট এর উত্তরবঙ্গ ইল-ফিস (মৎস্য) ব্যবসায়ী মালিক সমিতির অফিসের ভেতরে তল্লাসী চালিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে মজুতকৃত গাঁজা সহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেন।
আটককৃত মাদক ব্যবসায়ী বলরাম টুডু (৪০), ললিত টুডু স্থায়ী ঠিকানা মাহালিপাড়া চন্দ্রাহাট, থানা: পীরগঞ্জ, জেলা : রংপুর। শ্রী চঞ্চল কুমার (৩৫), পিতা: শ্রী উকিল চন্দ্র, হাটলাল রনবাঘা, উপজেলা: নন্দীগ্রাম, জেলা: বগুড়া ও আল ব্রেকুস (৫০), পিতা: মৃত- আল লুচানু, সাং- বাসুদেবপুর, থানা: পীরগঞ্জ, জেলা: রংপুর।
আটকের সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা রফিকুল ইসলাম অপুর নেতৃত্ত্বে এবং তত্বাবধানে তিনমাথা রেলগেট ও আশ পাশের এলাকায় মাদক ব্যবসা করে বলে জন সম্মুখে স্বীকার করেছে।
বগুড়া সদর থানার এস আই মো: নূর আমিন জানান, অসামীদেরকে থানা হেফাজতে নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।