মিজানুর রহমান ,গোমস্তাপুর প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় নেতৃস্থানীয় বর্গের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জেলা তথ্য অফিসের আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলার গোমস্তাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। তিনি দেশের শিশু ও নারীর উন্নয়নে সচেতনতা তৈরিতে বিভিন্ন দিক নির্দেশনা আলোকপাত করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গোমস্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ন রেজা, জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক মোঃ আব্দুস সালাম, ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন মন্ডল।
আরো উপস্থিত ছিলেন, ইউপি সচিব রাকিবুল ইসলাম, ইউপি সদস্যগন, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে অতিথিদের উপস্থিতে ইউনিয়ন কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষ রোপন করা হয়েছে।