মোঃ এমদাদুল হক স্টাফ রিপোর্টার : বগুড়ার নন্দীগ্রামে গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে ভাটরা পশ্চিমপাড়া থেকে ৬০ গ্রাম গাঁজাসহ অাটক করা হয় ।
গ্রেফতারকৃতরা হলো, ভাটরা পশ্চিম পাড়া গ্রামের সাকিমুদ্দিন এর ছেলে বিন্দু রহমান (৩৫) ও আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল ওহাব আলী( ৩৮)।
থানার এসআই সুবোধ চন্দ্র রায় বলেন, এ বিষয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার দুপুরে পুলিশ গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে হাজতে প্রেরণ করা হয়েছে।