মোঃ এমদাদুল হক স্টাফ রিপোর্টার : বগুড়ায় জেলা গোয়েন্দা(ডিবি) পুলিশের পৃথক অভিযানে গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন- শহরের মালগ্রাম উত্তরপাড়ার মৃত আ. রহমানের স্ত্রী রেবা খাতুন(৫৬) এবং কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উলজেলার শঠিবাড়ী এলাকার আব্দুস সোবাহানের ছেলে হাবিবুর রহমান(১৯)।
ডিবি পুলিশের দাবি, গ্রেফতার হওয়া দুইজনই পেশায় মাদক ব্যবসায়ী এবং রেবা খাতুনের নামে একাধিক মামলা রয়েছে।
ডিবির ওসি আছলাম আলী জানান, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে শহরের খান্দার বিল পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে রেবা খাতুনকে এক কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।
অপরদিকে, বিকাল ৪টা ১০ মিনিটের দিকে শিবগঞ্জ উপজেলার মহাস্থান এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ হাবিবুর রহমানকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত রেবার বিরুদ্ধে সদর থানায় এবং হাবিবুরের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।