মোঃ এমদাদুল হক স্টাফ রিপোর্টার : বগুড়ার নন্দীগ্রামে ইয়াবাসহ হাফিজুর রহমান (৩৯) নামের ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকাল ১০ টার দিকে উপজেলার ডেরাহার করিতলা এলাকা থেকে তাকে আটক করে। তিনি উপজেলার হাটলাল গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিক্রির উদ্দেশ্যে এক ব্যক্তি নন্দীগ্রামের ডেরাহার করিতলা এলাকায় অবস্থান করেছে। এ সময় পুলিশ ৮ পিস ইয়াবাসহ আজিজুর রহমানকে আটক করে।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত ওসি শওকত কবির বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।