মোঃ এমদাদুল হক স্টাফ রিপোর্টার
বগুড়ায় ১৮’শ পিচ ইয়াবাসহ ৪ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) । রবিবার (৩০ আগস্ট) দুপুরে বগুড়া জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো: আছলাম আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃরা হলেন, বগুড়া জেলার নন্দীগ্রাম থানার ওমরপুর বিষ্ণুপুর এলাকার নাজির হোসেনের ছেলে আইনুল হক (৩০), রংপুর জেলার কাউনিয়া থানার জয় বাংলা বাজারের মৃত নয়া মিয়ার ছেলে মাহাবুব প্রাং (৪৫) বর্তমানে বগুড়া সদরের নারুলি উত্তর পাড়ায় থাকে, বগুড়া সদরের বাদুড়তলা তিব্বতের মোড় এলাকার মৃত বাবলা মিয়ার ছেলে সোহাগ (২৮), মৃত দুলাল হোসেনের ছেলে সোহান হোসেন ওরফে তুহিন (২০)।
পুলিশ সূত্রে জানা যায়, বগুড়া জেলা গোয়েন্দা( ডিবি)শাখার মাদকবিরোধী অভিযানে ২৯ আগস্ট শনিবার সন্ধ্যা ৭ টার দিকে নন্দীগ্রাম থানার ওমরপুর গ্রাম থেকে ১০০ পিচ ইয়াবাসহ ১ জন অন্যদিকে ৩০ আগস্ট সকাল ১১ টার দিকে বগুড়া সদর থানার নিশিন্দারা ফকিরউদ্দিন স্কুলের প্রধান গেটের সামনে অভিযান পরিচালনা করে ১৭’শ পিচ ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করা হয়।
ডিবির ওসি আসলাম জানান, গ্রেফতারকৃতদের নন্দীগ্রাম ও সদর থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।