শাহিন আলম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ র্যাব—৫,রাজশাহীর সিপিসি—১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন রহনপুর পৌর সভাস্থ ষ্টেশনপাড়ায় একটি বাড়িতে অভিযান পরিচালনা করে বিদেশী পিস্তল—০২টি, দেশীয় তৈরি ওয়ান শুটার গান ০১টি, ম্যাগজিন—০২টি, পিস্তলের গুলি—০৫ রাউন্ড, ইয়াবা ট্যাবলেট—১০৪৫ পিচসহ ০১ জন শীর্ষ অস্ত্র/মাদক ব্যাবসায়ী মোঃ জসিম উদ্দিনকে (৩২) হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব—৫। গ্রেপ্তারকৃত আসামি শিবগঞ্জ থানার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদীঘি মেম্বারপাড়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।
আজ শুক্রবার র্যাব-৫ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ অবৈধ অস্ত্র/মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। উক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় ০১টি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।