মোঃ এমদাদুল হক স্টাফ রিপোর্টার :বগুড়ার নন্দীগ্রামের সন্ত্রাস-জঙ্গিবাদ -মাদক ,ইভটিজিং ,বাল্যবিবাহ যৌতুক মুক্ত সমাজ গড়তে ৮নং বিট পুলিশিং৫ নং ভাটগ্রাম ইউনিয়ন পরিষদ এলাকার কার্যালয়ে গত ১৮ ই মঙ্গলবার বেলা ১২ ঘটিকার সময় নন্দীগ্রাম উপজেলা রুর্যাল জার্লালিষ্ট ফাউন্ডেশন আরজেএফ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নন্দীগ্রাম থানার ৮ নং বিট পরিদর্শন তদন্ত অফিসার এস আই চান মিয়া বলেন নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শওকত কবির স্যারের নির্দেশে জনগণ কে পুলিশি সেবা নেওয়ার জন্য আর থানায় যেতে হবে না প্রয়োজনে সেবা দিতে পুলিশ চলে আসবে জনগণের পাশে। সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন আমার ওযার্ডে দায়িত্ব থাকবো আমাদের কাজ হচ্ছে এলাকায় যারা মাদক ব্যবসা করে ,কারা মাদক সেবন করে, কারা ইভটিজিং করে এবং চাঁদাবাজি করে সেই তালিকা অনুযায়ী অপারেশন পরিচালনা করবো। এসময় উপস্থিত ছিলেন ,নন্দীগ্রাম উপজেলা রুর্যাল জার্লালিষ্ট ফাউন্ডেশন আরজেএফ সভাপতি আমিনুল ইসলাম জুয়েল ,সহ সভাপতি আব্দুল সাত্তার,সাধারণ সম্পাদক আবু সাঈদ ,সহকারি বিট অফিসার এ এস আই আমিনুল ইসলাম নন্দীগ্রাম উপজেলা রুর্যাল জার্লালিষ্ট ফাউন্ডেশন আরজেএফ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ এমদাদুল হক প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল আহাদ , প্রমূখ ।