রাকিবুজ্জামান জিহাদ শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। এর ধারাবাহিকতায় শৈলকুপা (এম এম কে) সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে দোয়া মাহাফিলের আয়োজন করা হয়। এ সময় এম,এম,কে সংগঠনের উপদেষ্টা ও শৈলকুপা থানা যুবলীগের সাবেক সভাপতি স,ম,রানাউজ্জামান বাদশা, এবং উক্ত সেচ্ছাসেবী সংগঠনের সভাপতি ও সাধারন সম্পাদক সহ সংগঠনের সকল সদস্য উপস্থিত ছিলেন। এসময় স,ম, রানাউজ্জামান বাদশার সার্বিক সহযোগীতায় শৈলকুপা কাজিপাড়া ৪ রাস্তার মোড়ে সংস্থার নিজস্ব অফিসে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মোঃ আতিকুর রহমান (খোকন) জানান দোয়া মাহফিল শেষে সামাজিক দূরত্ব বজায় রেখে কাঙ্গালি ভোজ বিতরন করা হবে। তিনি আরো বলেন করোনা পরিস্থিতির কারনে আমরা ছোট পরিসরে আয়োজন করেছি। এসময় তিনি সবাইকে দোয়া মাহফিলে যোগদানের জন্যে ধন্যবাদ জ্ঞাপন করেন।