মোঃ এমদাদুল হক স্টাফ রিপোর্টার : বগুড়ার নন্দীগ্রামে ১৫ই আগষ্ট সকাল ১০ ঘটিকার সময় নন্দীগ্রাম উপজেলা ছাত্রলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন নন্দীগ্রাম উপজেলা ছাত্রলীগ নেতা তুহিন আহমেদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ নেতা শুভ আহমেদ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তৌহিদ, ছাত্রলীগ নেতা মেজবাউর মেবিন, রবিউল আলম, রকেট, পিতম, সাগর, সাব্বির আহমেদ, রহিদাস সুমন, দেলোয়ার প্রমুখ। পরে বাদ যোহর মসজিদে উপজেলা ছাত্রলীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারসহ সকল শহীদের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।