মোঃ মনিরুল ইসলাম,নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলাধীন ইউনিয়ন পরিষদসমূহে কর্মরত ১৪টি ইউনিয়নের ১৪০জন গ্রাম পুলিশ (দফাদার ও মহল্লাদার) মাঝে পোশাক ও সরঞ্জামাদি বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক এ জেড এম নুরুল হক। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) মোঃ আনিসুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম তাজকির-উজ-জামান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: তসিকুল ইসলাম (তসি), মহিলা ভাইস-চেয়ারম্যান মোসা: নাসরিন আখতার, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন প্রমূখ।