মোঃ এমদাদুল হক স্টাফ রিপোর্টার : বগুড়ার নন্দীগ্রামে অাজ বৃহস্পতিবার (১৩ই আগষ্ট) সাড়ে ১১টার দিকে নন্দীগ্রাম উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নের কাথম মৌজায় কাথম-চাকলমা কাটা খালের পানিতে ডুবে থাকা অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় , কয়েকজন ছেলেরা মাছ ধরার জন্য কাটা খাল এলাকায় যায়। সেই সময় তারা পানিতে ডুবে থাকা লাশটি পড়ে থাকতে দেখে। পরে লোকজন জানাজানি হলে পুলিশে খবর দেয়। খবর পেয়ে নন্দীগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার আহম্মেদ রাজিউর রহমান ও নন্দীগ্রাম থানা অফিসার ইনচার্জ মোহম্মদ শওকত কবির দ্রুত ঘটনাস্থলে পৌঁছে খালের পানিতে পড়ে থাকা লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এবিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ মোঃ শওকত কবির বললে, এখন পর্যন্ত অজ্ঞাত লাশটির পরিচয় পাওয়া যায়নি। রহস্য উদঘটনের জন্য চেষ্টা চলছে ।