মোঃ এমদাদুল হক স্টাফ রিপোর্টার : নন্দীগ্রামে ৫ নং ভাটগ্রাম ইউনিয়নে বিজরুল গ্রামে পুলিশের বিট( ৮) অফিস উদ্বোধন করেন নন্দীগ্রাম থানার ওসি শওকত কবির। বুধবার (১২ আগস্ট) দুপুর ১২ টার দিকে চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে কার্যক্রম শুরু হয়।
ওসি কবির জনগণের উদ্দেশ্যে বলেন, পুলিশ জনগনের সেবায় নিয়োজিত। আপনারা সবাই পুলিশকে আপনাদের সমস্যাগুলো জানান পুলিশ সাথে সাথে সমাধান করার চেষ্টা করবে। বিজরুল (৮) বিট পুলিশ শাখায় এসআই চানমিয়া এবং এসআই আমিনুল ইসলাম আপনাদের সেবায় নিয়োজিত থাকবে। এখানে সমস্যা না বলতে পারলে আমি ওসি আমাকে ফোন করবেন বা থানায় এসে জানাবেন।
তিনি আরো বলেন, আপনাদের এলাকায় মাদক খুন-ধর্ষণ যে কোনো অপরাধীকে ধরিয়ে দিন তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। আপনাদের সহযোগিতা সুষ্ঠু সুন্দর নন্দীগ্রাম থানা গড়ে তোলা সম্ভব।
এসময় আরও উপস্থিত ছিলেন ওয়ান স্টপ ক্রাইসিস এর অফিসার রুহুল আমিন, ৪ নং ওয়ার্ড মেম্বার হাসেম আলী, কমিউনিটি পুলিশ ফোরামের সভাপতি আনিস, শামীম হোসেন, সাংবাদিক নাজমুল হাসান, সাংবাদিক এমদাদুল হক এবং সাংবাদিক আবু সাঈদসহ অনেকে উপস্থিত ছিলেন।