শাহিন আলম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ গোমস্তাপুর উপজেলার ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশদের মাঝে পোশাক বিতরণ করা হয়। সোমবার সকালে উপজেলা অডিটোরিয়ামে পোশাক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার মিজানুর রহমান। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ জিডএম নুরুল হক। বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত দায়িত্ব তাজকির উজ- জামান, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা। বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন. জেলা পরিষদ সদস্য হালিমা বেগম। স্বাগত বক্তব্য রাখেন গ্রামপুলিশদের পক্ষ থেকে বকিরুদ্দিন প্রমুখ