মোঃ এমদাদুল হক স্টাফ রিপোর্টার : বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম বার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ওসি ডিবি জনাব মোঃ আছলাম আলী পিপিএম এর নেতৃত্বে টিম ডিবি বগুড়ার চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে ডিবি বগুড়ার একটি চৌকস টিম ইং-২৮/০৭/২০২০ তারিখ রাত্রি ১০.৩০ ঘটিকার সময় বগুড়া সদর থানাধীন জয়বাংলা বাজারে অভিযান চালিয়ে ১৮০(একশত আশি) বোতল ফেন্সিডিলসহ আসামী ১. মোঃ আশিকুর রহমান আশিক(৩৬), পিতা-মৃত চাঁন মিয়া, সাং-সন্ধ্যাবাড়ী(ভবের বাজার) ও ২. মোঃ টুটুল প্রাং(২২), পিতা-মৃত ফরিদ উদ্দিন প্রাং, সাং-সন্ধ্যাবাড়ী(ভবের বাজার), উভয় থানা-গাবতলী, জেলা-বগুড়াদ্বয়কে গ্রেফতার করে। অন্যদিকে ডিবি বগুড়ার অপর একটি টিম ইং ২৯/০৭/২০২০ তারিখ দুপুর ১২.০০ ঘটিকার সময় নামাযগড় তিনমাথা মোড় হইতে ১০০(একশত) পিচ ইয়াবা সহ আসামী ১. মোছাঃ মনি বেগম(৪৩), স্বামী-মোঃ বাদশা শেখ ও ২. মোঃ আরিফ শেখ(২৬), পিতা-মোঃ বাদশা শেখ, উভয় সাং-নামাযগড় ডালপট্টি, থানা-বগুড়া সদর, জেলা-বগুড়াদ্বয়কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়ার সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। উল্লেখ্য আসামী মোছাঃ মনি বেগমের বিরুদ্ধে বগুড়া সদর থানায় এবং আসামী মোঃ আশিকুর রহমান আশিক-এর বিরুদ্ধে গাবতলী থানায় একাধিক মাদক মামলা রয়েছে।