শাহিন আলম, গোমস্তাপুর প্রতিনিধি ঃচাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রাক উল্টে ১ জন নিহত হয়েছে। বুধবার রাত সাড়ে ৯ টার দিকে রহনপুর – গোমস্তাপুর সড়কের নিমতলা কাঁঠাল এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি জেলার শিবগঞ্জ উপজেলার ত্রিমোহনী গ্রামের মৃত তুফান আলীর ছেলে টানু(৪৫)।পুলিশ ও ফায়ারসার্ভিস জানায়, নওগাঁর সাপাহার থেকে শিবগঞ্জ উপজেলার কানসাট গামী একটি আম বোঝাই কানসাট গামী একটি ট্রাক(ঢাকা মেট্রো ট ১৮-৮১০৯)ওই স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি জলাশয়ে পড়ে গেলে ট্রাকটির হেলপার টানু গুরুতর আহত হয়। স্থানীয়রা ও ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।