মোঃ আবু সাঈদ নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৫ নং ভাটগ্রাম ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সমাজসেবক ও আগামী চেয়ারম্যান পদপ্রার্থী নুরুজ্জামান। ইউনিয়নের প্রত্যেক মানুষকে ঈদের আনন্দ ভাগাভাগি করে কাটানোর আহ্বান করেন তিনি ।
ইউনিয়নবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে আমরা সবাই ভয়াবহ সময় পার করছি, তারপরও আমরা করোনা ভাইরাস সম্পর্কে সচেতন না, যে যার মত স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা ও স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে জনসমাগমে গা ভাসাচ্ছি, করোনা ভাইরাস বিস্তার রোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে ও জনসমাগম এড়িয়ে চলতে বলা হলেও আমরা নিজেরাই জনসমাগম তৈরি করছি, আর এ কারণেই আমাদের নন্দীগ্রামে করোনা ভাইরাসের বিস্তার ঘটেছে, উদাহরণস্বরূপ নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ উপজেলার অনেকেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।
যেকোনো সময় এই উপজেলায় করোনা ভাইরাস ভয়াবহ আকার ধারণ করতে পারে, তাই করোনা ভাইরাস ও স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনাকে অবহেলা না করে করোনা প্রতিকার ও বিস্তার রোধে এক্ষুনি আমাদের সবার সতর্ক হওয়া দরকার। এই ঈদ উদযাপনের মধ্য দিয়ে করোনা ভাইরাস যেন ভয়াবহ আকার ধারণ না করে সেদিকে লক্ষ্য রেখে নিজে বাঁচতে পরিবার-পরিজন আত্মীয়-স্বজনদের বাঁচাতে সবাইকে করোনা ভাইরাস মোকাবেলায় করণীয় নির্দেশনাবলী মেনে ঈদ উদযাপনের বিশেষ আহ্বান জানান।
পরিশেষে ঈদের আনন্দ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ সমৃদ্ধি এই আশাবাদ ব্যাক্ত করে, সবার সুস্বাস্থ্য সহ দীর্ঘায়ু কামনা করেন নুরুজ্জামান।