মোঃ জহুরুল ইসলাম, কাজিপুর প্রতিনিধি ঃ সিরাজগঞ্জের
কাজিপুরে চলমান বন্যায় নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ ও বন্যা দূর্গত
পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছে নর্থ ওয়েস্ট পাওয়ার কোম্পানি
লিমিটেড। বুধবার দুপুরে উপজেলার বীর শুভগাছা রইচ মেলেটারির
মোড় থেকে শুভগাছা ইউনিয়নের ও দক্ষিন বুরুঙ্গী সরকারি
প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে তেকানি ইউনিয়নের ক্ষতিগ্রস্থ
মানুষকে এই সহায়তা প্রদান করা হয়েছে। সিরাজগঞ্জ বিদ্যুৎ এর
সৌজন্যে ১৩ প্রকার খাবার সামগ্রি বিতরণ করা হয়েছে। এসময়
তেকানী ইউনিয়নের ২শটি পরিবার এবং শুভগাছা ইউনিয়নের
১৫০টি পরিবারের মাঝে বিতরণ করা হয়। বিতরণ কাজের উদ্বোধন
করেন নর্থওয়েস্ট পাওয়ার কর্পোরেশন লিঃ এর প্রধান প্রকৌশলী
হারুন অর রশিদ ও কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ
হাসান সিদ্দিকী, কাজিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর
রহমান সিরাজী। এসময় উপস্থিত ছিলেন, তত্বাবধায়ক প্রকৌশলী
আসাদ হালিম, ব্যবস্থাপক প্রশাসন মাহমুদুল কবির, কাজিপুর
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলহাজ্ব একেএম শাহা আলম
মোল্লা, নিরাপত্তা কর্মকর্তা জাহিদুল ইসলাম প্রমূখ।