এম বুরহান উদ্দীন- ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে করোনায় নতুন করে আরও ২৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় ৮৪৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম।
তিনি জানান, মঙ্গলবার সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ৭৭ টি নমুনার রিপোর্টে নতুন ২৮ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সদরে ১৫ জন, শৈলকুপায় ৪ জন, হরিণাকুন্ডুতে ১ জন, কালীগঞ্জে ৫ জন ও কোটচাঁদপুরে ২ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৮৪৪ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৩০৭ জন। এ পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে ১৬ জন মৃত্যুবরণ করেছে।
ঝিনাইদহের ৬ টি উপজেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮৪৪ জন। এরমধ্যে ঝিনাইদহ সদরে ৩৮১, শৈলকুপায় ১০০, হরিণাকুন্ডুতে ৩১, কালীগঞ্জে ২৪৯, কোটচাঁদপুরে ৫২ ও মহেশপুরে ৩১ জন আক্রান্ত হয়েছেন।